বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন -ছবি : সংগৃহীত
ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতাল থেকে ছাড় না দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও পরীক্ষার উপকরণ পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজি বিভাগের জন্য একটি অত্যাধুনিক মাইক্রোস্কোপ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। রোগী সম্পূর্ণ সুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেই হাসপাতাল থেকে ছাড় দিতে হবে।
এদিকে বর্ষা মৌসুমের শুরুতেই ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের জুন মাসে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা বছরের মোট আক্রান্তের প্রায় অর্ধেক।
সাখাওয়াত হোসেন জানান, উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে প্রয়োজন অনুযায়ী মোবাইল হাসপাতাল চালুর ব্যবস্থাও নেওয়া হবে।
অনুষ্ঠানে তিনি আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক একটি মাইক্রোস্কোপ সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে ক্যানসার আরও দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন।