বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প)-এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস)-এর সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন (এসআরএস) প্রণয়ন এবং সফটওয়্যার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন (এসএডি) বিষয়ক দুটি কর্মশালা সোমবার (২৯ জুন) এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। তিনি বলেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সঠিক তথ্য ও জ্ঞানের সুপরিকল্পিত ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলজিইডি দেশের গ্রামীণ ও শহরাঞ্চলের অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্রিলিকের নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস) প্রকৌশলী, গবেষক ও নীতিনির্ধারকদের জন্য জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের একটি আধুনিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, যেকোনো টেকসই সফটওয়্যার বা সিস্টেমের মূল ভিত্তি হলো সঠিক অ্যানালাইসিস এবং নিখুঁত ডিজাইন। এই কর্মশালার মাধ্যমে সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন (এসআরএস) এবং সফটওয়্যার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন (এসএডি) চূড়ান্ত করার উদ্যোগ ভবিষ্যতে একটি শক্তিশালী, কার্যকর ও ব্যবহারকারীবান্ধব ডেটাবেজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, ক্রিলিকের এই উদ্যোগ এলজিইডির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।
কর্মশালায় অ্যাসাইনমেন্টের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডি সফট লিমিটেডের সফটওয়্যার ডেভেলপার মো. শাহনেওয়াজ রাসেল, এজিএম মো. শরিফুল ইসলাম এবং প্রজেক্ট ম্যানেজার মো. নিয়ামত উল্লাহ নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের এসআরএস প্রণয়ন, সফটওয়্যার অ্যানালাইসিস ও ডিজাইন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ গ্রহণের মাধ্যমে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমটিকে আরও কার্যকর, টেকসই ও ব্যবহারকারীবান্ধব করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন, কাজী সাইফুল কবীর ও মো. ওয়াহিদুজ্জামান, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, ক্রিম্প-ক্রিলিকের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এসডিআইআরআইআইপি)-এর প্রকল্প পরিচালক মো. লতিফ হোসেন, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল এবং ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শকরা উপস্থিত ছিলেন।