বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সংসদ অধিবেশনে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ফাইল ফটো
বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মসজিদ, কবরস্থান ও ঈদগাহের উন্নয়নকাজে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে প্রদত্ত বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, এ পর্যায়ের বরাদ্দ সিটি করপোরেশনের আওতাভুক্ত বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে পরবর্তী ধাপে সেসব এলাকাতেও অর্থ বরাদ্দ দেওয়া হবে।
মন্ত্রী আরও জানান, ঈদুল আজহার আগে সরকারি দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের এমপিদের আসনে তখন অর্থ ছাড় করা হয়নি। এ বিষয়টি নিয়ে বিরোধী দলীয় সদস্যরা সংসদে অসন্তোষ প্রকাশ করেন এবং বরাদ্দে বৈষম্যের অভিযোগ তোলেন।
এর পরিপ্রেক্ষিতে সরকার বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য পৃথকভাবে প্রায় ২০ কোটি টাকার বরাদ্দ অনুমোদন করেছে বলে সংসদকে অবহিত করেন স্থানীয় সরকারমন্ত্রী।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলীয় এমপিদের আসনে প্রায় ২০ কোটি টাকা মসজিদ, গোরস্থান ও ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছেন।
পরে ঢাকা-১২ আসনের জামায়াতে এমপি সাইফুল আলম মিলন দাঁড়িয়ে কিছু বলতে চান। কিন্তু স্পিকার তাকে ফ্লোর দেননি।
এরপর স্থানীয় সরকার মন্ত্রীকে ফ্লোর দেন স্পিকার। তখন মন্ত্রী বলেন, জেলা পরিষদ থেকে সিটি করপোরেশনগুলোকে পরবর্তীতে দেওয়া হবে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ৪০ বছর এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পায়নি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি, এইটুকুই পেয়েছি।
স্পিকারের আসনে বসায় ভোলার সমস্যাগুলো তুলে ধরতে পারছেন না বলেও উল্লেখ করেন হাফিজ উদ্দিন। এর আগে বিরোধী দলীয় নেতা ভোলার উন্নয়নে একাধিক প্রস্তাব করায় ধন্যবাদ জানান স্পিকার।