বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ করে মাদক পাচার নিয়ে তীব্র সমালোচনা করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমাদের দেশে মাদকের বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে, সেটা হলো কক্সবাজারের টেকনাফ। আগে শুনতাম বদি এখন তো বদি নেই। বদি বদ হয়ে গেছে এখন ওখানকার দায়িত্ব কে নিয়েছে?
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশে এসব কথা বলেন বিএনপির এ সিনিয়র নেতা।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মাদক চোরাকারবারীরা বাড়ির আশপাশের লোক, স্বরাষ্ট্রমন্ত্রীর তো চেনার কথা। এতদিনে ওইদিক থেকে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন দিয়ে কোনো কিছু হয় না। আইন কার্যকরী করার জন্য সাহস লাগে ইচ্ছাও লাগে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ মাদক। আমার নির্বাচনি এলাকা ঢাকা-৩ আসনে একটি ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থাকলেও সেটি কার্যত অচল।
তিনি বলেন, হাসপাতালটির উদ্বোধন করেছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোশারফ হোসেন। তবে বর্তমানে সেখানে রোগী নেই, চিকিৎসকও নেই। ১৫ লাখের বেশি মানুষের একটি নির্বাচনি এলাকায় মাত্র ১০ শয্যার এমন অকার্যকর হাসপাতাল থাকা কোনোভাবেই গর্বের বিষয় হতে পারে না।