বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
মালয়েশিয়া ও চীনে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টার দিকে তাকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফিরেছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরাও। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
চীন সফরে প্রধানমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। সফরকালে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া বিনিয়োগ, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এর আগে মালয়েশিয়া সফরেও বেশ কয়েকটি সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত ২১ জুন রাষ্ট্রীয় সফরে দেশটিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের দালিয়ানে যান এবং সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন। পরে বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠক, বিনিয়োগ সম্মেলন এবং বিভিন্ন কূটনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ, চীন ও মালয়েশিয়ার মধ্যকার অর্থনৈতিক, বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হয়েছে।