বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

চীনের রাজধানী বেইজিংয়ে ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর চার দিনের চীন সফরের শেষ দিনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং কৌশলগত সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় দেশ পারস্পরিক সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও বৈঠক করেন। সফরকালে বিভিন্ন সমঝোতা ও সহযোগিতার উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।
চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রয়েছে। সফরের শেষ দিনে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে।
এরপর প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ঢাকার উদ্দেশে বেইজিং ত্যাগ করবেন।