বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা দৃশ্যমান থাকা দেশের জন্য একটি ব্যর্থতার বিষয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (২৩ জুন) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, একটি নিষিদ্ধ দলের কার্যক্রম এখনো চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা। নিষিদ্ধ দল নিয়ে আমি আলাদাভাবে মন্তব্য করতে চাই না।
তিনি আরও বলেন, জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের কারণে একটি রাজনৈতিক দল জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে এবং পরবর্তীতে আইনগতভাবেও নিষিদ্ধ হয়েছে। তার ভাষায়, “জনগণই তাদের প্রত্যাখ্যান করেছে, আইনও তাদের নিষিদ্ধ করেছে।

মন্ত্রী দাবি করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ ওই রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করেছে এবং তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক দলের বৈধতা জনগণই নির্ধারণ করে।
অনুষ্ঠানে মন্ত্রী দেশের বিভিন্ন সরকারি সংস্থার অব্যবহৃত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
তিনি জানান, তিন একরের বেশি জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব প্রকল্পে প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।