বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন -ছবি : প্রতিনিধি
শিক্ষা খাতে আধুনিকায়ন, বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিতকরণ এবং দক্ষ মানবসম্পদ গঠনে বর্তমান সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী করতে সরকার নিরলসভাবে কাজ করছে।
তিনি আরও উল্লেখ করেন, কারিগরি শিক্ষার প্রসার, শিক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ এবং দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য হলো এমন একটি প্রজন্ম গড়ে তোলা যারা বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিতে সক্ষম হবে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানও তিনি স্মরণ করেন। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সোমবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন হোসেন এবং নোবিপ্রবি উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম।