বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম -ছবি : সংগৃহীত
দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে রাজস্ব আহরণ, ঋণ ব্যবস্থাপনা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রোববার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’-এর আওতায় আয়োজিত বাজেট বিষয়ক ডিব্রিফিং সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, বাজেট ডিব্রিফিং সেশনের মতো উদ্যোগ সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে সংসদ সদস্যদের দক্ষতা বাড়াতে এ ধরনের কর্মসূচি কার্যকর অবদান রাখে।
তিনি আরও বলেন, তথ্য ও উপাত্তভিত্তিক বাজেট বিশ্লেষণের ক্ষেত্রে বাজেট হেল্পডেস্ক গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে। সংসদ সদস্যরা সংসদ লাইব্রেরি ও গবেষণা উপকরণ ব্যবহার করে আর্থিক নীতি সম্পর্কে আরও গভীর ধারণা অর্জন করতে পারেন।
স্পিকারের মতে, বাজেট বিষয়ে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও আগ্রহ জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করবে। জনগণও সংসদের কার্যক্রমের দিকে গভীরভাবে নজর রাখছে কারণ দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এখানেই নির্ধারিত হয়।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদকে তথ্যভিত্তিক ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে বাজেট ডিব্রিফিং সেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাধীনতা-পরবর্তী সময় থেকে সংসদ নিয়ে জনগণের প্রত্যাশা ছিল বলেও তিনি উল্লেখ করেন।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে সরকার একটি সময়োপযোগী ও বাস্তবভিত্তিক বাজেট প্রণয়ন করেছে। বাজেট হেল্পডেস্ক সংসদ সদস্যদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে সহায়তা করছে বলেও তিনি জানান।
সব মিলিয়ে বক্তারা মনে করেন, রাজস্ব আহরণ ও ঋণ ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং তথ্যভিত্তিক বাজেট প্রণয়ন দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।