বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মঙ্গলবার ঢাকায় র্যাডিসন ব্লু হোটেলে বক্তব্য দিচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ- ছবি: সংগৃহীত
কারিকুলাম সংস্কারসহ শিক্ষায় নতুন যুগের সূচনা : গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নের লক্ষ্যে চারটি মূল ভিত্তি ও একটি নতুন উপাদান সংযোজনের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, আধুনিক কারিকুলাম প্রণয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন, বিভিন্ন শিক্ষা ধারার সমন্বয় এবং প্রযুক্তির ব্যবহার বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ কর্মমুখী দক্ষতা এ উদ্যোগের মূল দিক।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে Cambridge International Education আয়োজিত “Cambridge Press and Assessment Bangladesh Limited, Launch Event 2026” এ তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই সরকার দেশের শিক্ষা খাতের জন্য একটি দীর্ঘমেয়াদি ও সুস্পষ্ট রূপরেখা নির্ধারণ করেছে। এই পরিকল্পনার লক্ষ্য বিশ্বমানের দক্ষ জনশক্তি তৈরি করা এবং শিক্ষাকে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় রূপান্তর করা।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে ২৭টিরও বেশি শিক্ষা ধারা বিদ্যমান রয়েছে। এসব ধারার শিক্ষার্থীদের জন্য একটি অভিন্ন ন্যূনতম মানদণ্ড তৈরি করা জরুরি, যাতে মাদ্রাসা, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমমানের মৌলিক জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে।
শিক্ষকদের ভূমিকা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, শিক্ষক ছাড়া শিক্ষা ব্যবস্থা কার্যকর হতে পারে না যেমন : চাকা ছাড়া গাড়ি চলতে পারে না। তাই শিক্ষকদের মানোন্নয়নে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, শিক্ষক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির জন্য ক্যামব্রিজের বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচি এবং অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা চলছে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ব্রিটিশ হাইকমিশন এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।