বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী -ফাইল ফটো
প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো সমন্বয়ের উদ্যোগকে দুর্নীতি হ্রাসে সহায়ক হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, দীর্ঘদিন ধরে বেতন না বাড়ায় এবং মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এই সমন্বয় এখন জরুরি হয়ে পড়েছে।
শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, মানুষের আর্থিক চাপ ও অভাব-অনটন বাড়লে দুর্নীতির দিকে ঝোঁকার প্রবণতাও বৃদ্ধি পায়। তাই সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সমন্বয় করে তাদের আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য আনা জরুরি, যা দুর্নীতি কমাতে ভূমিকা রাখতে পারে।
তিনি আরও জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ১১ বছর ধরে নতুন পে-স্কেল হয়নি। এ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই বাস্তবতায় বেতন সমন্বয় এখন সময়োপযোগী সিদ্ধান্ত।
বাজেটে কর্মসংস্থান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নির্দিষ্টভাবে কোন খাতে কত চাকরি সৃষ্টি হবে তা আগেভাগে বলা সম্ভব নয়। তবে তথ্যপ্রযুক্তি, শিল্প, কৃষি, স্বাস্থ্য, স্বনিয়োজিত কর্মসংস্থান এবং বৈদেশিক শ্রমবাজার সব ক্ষেত্রেই কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি অপরিহার্য। এ জন্য সরকারি ও বেসরকারি বিনিয়োগে জোর দেওয়া হচ্ছে, যা নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
অর্থমন্ত্রী আরও জানান, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা খাতে বড় বরাদ্দের লক্ষ্য হলো দক্ষতা উন্নয়ন, যাতে দেশের তরুণরা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে পারে।
বাজেট বাস্তবায়নের মাধ্যমে একটি দক্ষ, উৎপাদনমুখী ও কর্মসংস্থানবান্ধব অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।