বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ ডাকটিকিটের মোড়ক উন্মোচন করেন।
এ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়। পাশাপাশি ৫০ টাকা মূল্যমানের খামসংবলিত একটি স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে বিশেষ স্মারক সিলমোহরও ব্যবহার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিশ্বকাপ ফুটবলের বৈশ্বিক উৎসবকে স্মরণীয় করে রাখতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই আসর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে টুর্নামেন্টটি, যা বিশ্বকাপের ইতিহাসে প্রথম ত্রিদেশীয় আয়োজন হিসেবে নতুন মাত্রা যোগ করেছে।