বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
দেশের সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এবারের বাজেট শুধু অর্থনৈতিক পরিকল্পনা নয় বরং দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও জনগণের প্রত্যাশার প্রতিফলন। দীর্ঘ সময় পর একটি নির্বাচিত সরকারের অধীনে বাজেট পেশ করা হচ্ছে। ফলে জনগণের আশা-আকাঙ্ক্ষাও তুলনামূলকভাবে বেশি।
অর্থমন্ত্রী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে সীমিত সক্ষমতার মধ্যেই বাজেট প্রণয়ন করা হয়েছে। অতীতের নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে বাংলাদেশকে আরও স্থিতিশীল ও সমৃদ্ধ অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য এতে প্রতিফলিত হয়েছে।
তিনি আরও বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে। উন্নয়নের সুফল যেন সমাজের প্রতিটি স্তরে পৌঁছে যায় এবং কেউ যেন পিছিয়ে না থাকে, সে বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রাখা হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের ভিত্তি তৈরি করাই এই বাজেটের অন্যতম উদ্দেশ্য। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জনগণকে সঙ্গে নিয়েই বাজেট বাস্তবায়নে সরকার কাজ করবে।
তিনি আশা প্রকাশ করেন, এই বাজেট দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং টেকসই উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।