বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পাঁচ কর্মকর্তা হলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
পাটুরিয়া-আরিচা ঘাটে ঈদযাত্রা শেষে বাড়তি ভাড়া গুনছেন যাত্রীরাপাটুরিয়া-আরিচা ঘাটে ঈদযাত্রা শেষে বাড়তি ভাড়া গুনছেন যাত্রীরা পদোন্নতি পাওয়া পাঁচ কর্মকর্তার মধ্যে প্রথম ২ জন বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের এবং বাকি তিনজন ১৭তম ব্যাচের কর্মকর্তা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদেরকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২ প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে পুলিশের দুই কর্মকর্তাকে গ্রেড-১ পদমর্যাদা দেওয়া হয়েছে। তারা হলেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন। এরমধ্যে দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের এবং আওলাদ হোসেন ১৫তম ব্যাচের কর্মকর্তা।