বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন -ছবি : সংগৃহীত
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, রমজান মাসের কারণে পরীক্ষার তারিখ ৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানা সমালোচনা হয়েছে। অংশীজন চাইলে সূচি পুনর্বিবেচনা করা হতে পারে।
এবারের সিদ্ধান্ত মূলত বিভিন্ন অংশীজনের মতামত এবং পরীক্ষার্থীদের সুবিধার বিষয়টি বিবেচনা করে নেওয়া হবে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নিয়েই এসএসসি ও এইচএসসি পরীক্ষার জট কমিয়ে আনতে কাজ শুরু করেছিল। তারই অংশ হিসেবে বিভিন্ন অংশীজনের সাথে দফায় দফায় বৈঠক করে মন্ত্রণালয়।
এসব বৈঠকেই সিদ্ধান্ত হয়, আগামী রমজানের আগেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা। সম্ভাব্য সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবার কথা ৭ জানুয়ারি থেকে। তবে পরীক্ষার এই সময় বেশি এগিয়ে আনা হয়েছে বলে সম্প্রতি নানা আলোচনা চলছে সামাজিক মাধ্যমে।
এহসানুল হক মিলন জানান, পরীক্ষার সম্ভাব্য সূচির আগেই সিলেবাস শেষ করা হবে। পরীক্ষার প্রস্তুতিতে ঘাটতিও হবে না। প্রধানমন্ত্রীও এ বিষয়ে অবগত আছেন। তবে পরীক্ষার্থী ও অভিভাবকরা চাইলে এই সূচি আবারও পরিবর্তনের বিষয়ে বিবেচনা করবে মন্ত্রণালয়।