বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের অপসারণের দাবিতে কর্মসূচি পালনকারী গ্রাহকদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় আন্দোলনকারীদের সরিয়ে দিতে জলকামান ব্যবহার এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়।
সোমবার (১ জুন) সকালে রাজধানীতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে অভিযান শুরু করে। একপর্যায়ে লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এতে ঘটনাস্থলে আতঙ্কের সৃষ্টি হয় এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ কর্মসূচির সময় পুলিশ অযৌক্তিকভাবে বলপ্রয়োগ করেছে। তাদের দাবির মূল বিষয় হলো, ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান এস আলমকে নিয়োগ দেওয়ার ফলে ব্যাংকে আবারও অনিয়ম ও লুটপাট হবে। এ কারণেই তারা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন।
প্রথম দফায় আন্দোলনকারীদের সরিয়ে দিলেও তারা আবারও ব্যাংকের আশপাশে অবস্থান নেন। এরপর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং ব্যাংকের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের উদ্দেশ্য ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং কোন বড় ধরনের বিশৃঙ্খলা রোধ করা।