বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ঢাকার কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বাহিনীর পক্ষ থেকে শনিবার (৩০ মে) বাউনিয়াবাদ কালশী বস্তি এলাকায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ২৫০ জন মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নির্দেশনা ও মানবিক সহমর্মিতার অংশ হিসেবে এই খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
আয়োজকদের মতে, সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ২৫ মে সংঘটিত ভয়াবহ আগুনে কালশী বস্তির বহু ঘরবাড়ি পুড়ে যায়। এতে শত শত পরিবার তাদের বসতভিটা ও প্রয়োজনীয় সম্পদ হারিয়ে চরম দুর্দশার মধ্যে পড়ে। অনেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এবং খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে দিন পার করছেন। ঈদের আনন্দঘন মুহূর্তে এমন পরিস্থিতিতে আনসার-ভিডিপির খাদ্য সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

খাদ্য বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হয়। এ কাজে দায়িত্ব পালন করেন ৪১ জন অঙ্গীভূত আনসার সদস্য এবং ৩৫ জন টিডিপি সদস্য ও সদস্যা।
বাউনিয়াবাদ আইডিয়াল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির পরিচালক (উইং) শুভ্র চৌধুরী। এছাড়া ঢাকা মহানগর আনসার (পশ্চিম) জোনের অধিনায়ক উপপরিচালক আরিফুর রহমান, ঢাকা মহানগর আনসার (দক্ষিণ) জোনের অধিনায়ক উপপরিচালক মো. কামরুজ্জামানসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দুর্যোগ ও সংকটকালে মানবিক সহায়তা কার্যক্রমেও তারা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বাহিনীটি।