বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।
শনিবার (৩০ মে) এক বার্তায় হাইকমিশন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে।
বার্তায় বলা হয়, ১৯৭১ সালের মার্চে তার ঐতিহাসিক বেতার ঘোষণা দেশের মানুষকে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। সেই আহ্বান নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জাতীয় মুক্তির আন্দোলনকে বেগবান করেছিল।
ভারতীয় হাইকমিশন আরও উল্লেখ করে, বাংলাদেশের জনগণ আজ যখন জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, তখন তার সেই সাহসী নেতৃত্ব ও আত্মত্যাগের কথাও স্মরণ করা প্রয়োজন, যা মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশ হয়ে আছে।
বার্তায় বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টিও তুলে ধরা হয়। এতে বলা হয়, ১৯৭১ সালে দুই দেশের জনগণ যে ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে বন্ধুত্বের ভিত্তি গড়ে তুলেছিল তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে ভারত ভবিষ্যতেও পাশে থাকবে বলেও উল্লেখ করা হয়।
উল্লেখ্য, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানের ঘটনায় তিনি নিহত হন।