বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি দাবি করেন, জিয়াউর রহমান জাতীয় ঐক্য ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নেওয়ার শিক্ষা দিয়ে গেছেন এবং তার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সেই আদর্শ ধারণ করে রাজনীতি করছে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে তার ঐতিহাসিক উত্থান ঘটে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে তিনি জীবন উৎসর্গ করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের মূল ভিত্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথ। তিনি জানান, বিএনপি শোককে শক্তিতে রূপান্তর করে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
বর্তমান সরকারের গণতন্ত্রের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর। তিনি ৫ আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণতন্ত্রের ভিত আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তব্যে তিনি খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ও ত্যাগের কথাও স্মরণ করেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে দেশ ও জনগণের সেবায় নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।