বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে দেশ গঠনের কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।
শনিবার (৩০ মে) রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা অঙ্গীকার করি সমাজের সবাইকে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করব। একজন নাগরিক হিসেবে যদি আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে একে অপরের পাশে দাঁড়াই, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।
অনুষ্ঠানটি সড়কের পাশে আয়োজন করা হওয়ায় জনসাধারণের চলাচলে কিছুটা অসুবিধা সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি বক্তব্য সংক্ষিপ্ত করেন। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে।
তারেক রহমান আরও বলেন, দেশ গঠনে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করছেন, তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব। আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে সেই দায়িত্ব পালন করি, তাহলে দেশ আরও এগিয়ে যাবে।

তিনি জানান, ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলাদা সভা-সমাবেশে বিস্তারিত আলোচনা করা হবে। সেখানে দলকে আরও শক্তিশালী করা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হবে।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচির অংশ হিসেবে দুস্থ মানুষের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে।