বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড রাশেদ আল মাহমুদ তিতুমীর - ছবি : সংগৃহীত
অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বর্তমান সরকারের প্রথম বাজেট হবে ব্যবসাবান্ধব, বিনিয়োগবান্ধব ও জনবান্ধব। তিনি জানান, আগামী বাজেটে ব্যবসা ও বিনিয়োগের ধারাবাহিকতা নিশ্চিত করার বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, দেশে এখনও অনেক ক্ষেত্রে লাল ফিতার দৌরাত্ম্য রয়েছে। ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার এসব জটিলতা কমাতে কাজ করছে।
অবহেলিত এলাকায় শিল্পায়ন, উৎপাদন বৃদ্ধি ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা দেন অর্থ উপদেষ্টা। বন্ধ শিল্প-কারখানা চালুর জন্য স্বল্প সুদে ঋণ সুবিধাও দেওয়া হবে বলে জানান তিনি।
নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ও কুটির শিল্প খাতকে বিশেষ সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেন ড. তিতুমীর। তিনি জানান, সরকার ইতোমধ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা কার্যক্রম শুরু করেছে।
রাজবাড়ীতে শিল্পায়নের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ অক্সিজেন কোম্পানির জন্য নির্ধারিত এলাকাকে শিল্পাঞ্চলে রূপ দেওয়ার বিষয়েও কাজ করা হবে।
যুব বেকারত্ব কমানো এবং নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ বাড়াতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বিসিক শিল্পনগরীর অব্যবহৃত প্লটগুলো কাজে লাগিয়ে নতুন শিল্প-কারখানা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা মিলনায়তনে আয়োজিত সভায় জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ ও সিভিল সার্জন ডা. এস এম মাসুদ।