বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ঈদুল আজহাকে ঘিরে কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্ন নগর পরিবেশ নিশ্চিত করতে টাঙ্গাইলে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে শুরু হওয়া এ কার্যক্রম পরে থানা মোড়, বাজার এলাকা এবং আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে ছড়িয়ে পড়ে। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঝাড়ু ও পরিচ্ছন্নতা সামগ্রী নিয়ে বর্জ্য পরিষ্কারে অংশ নেন।
প্রতিমন্ত্রী বলেন, পশুর হাট ও কুরবানির কারণে সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণ না করলে পরিবেশ দূষণ এবং জনদুর্ভোগ বাড়তে পারে। তাই সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই পরিষ্কার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন। পরিচ্ছন্ন নগর গঠনে এমন কার্যক্রম দায়িত্বশীলতার দৃষ্টান্ত হিসেবে কাজ করবে বলে মনে করছেন তারা।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন, টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
পরে প্রতিমন্ত্রী শহীদ মারুফ স্টেডিয়ামে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’ এবং পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ লাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মোবাইল আসক্তি থেকে বের করে মাঠমুখী করতে সবাইকে খেলাধুলার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।