বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে নগরীর বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকেল ৪টার দিকে গুলশানের বাসভবন থেকে বের হয়ে তিনি গুলশান-১, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বাসাবোসহ বিভিন্ন এলাকায় যান। পরে যাত্রাবাড়ী, গুলিস্তান, শাহবাগ, ধানমন্ডি, ফার্মগেট ও মহাখালী এলাকার সড়ক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন।
তিনি আরও জানান, কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ঠিকভাবে চলছে কি না, সেটি সরেজমিনে দেখতেই প্রধানমন্ত্রীর এই পরিদর্শন। চলাচলের সময় তিনি ট্রাফিক সিগন্যাল মেনেই গাড়ি চালিয়েছেন।
সরকারি সূত্র বলছে, ঈদুল আজহা উপলক্ষে রাজধানী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।