বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিক সমাজের মধ্যে ঐক্যের ঘাটতি থাকায় দেশের অনেক গণমাধ্যমকর্মী এখনো ওয়েজ বোর্ড অনুযায়ী ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিভক্তি দূর করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি উল্লেখ করেন, জুলাইয়ের অভ্যুত্থানের পর দেশে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে এবং সেই সুযোগ কাজে লাগিয়ে জনগণের কল্যাণে কাজ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা রাষ্ট্র ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে দায়িত্বহীন সংবাদ পরিবেশন জাতির জন্য ক্ষতিকর হতে পারে।
সাংবাদিকতা পেশাকে অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছেন। আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্যও এখনো উন্মোচিত হয়নি।
মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের কাজকে কখনো ছোট করে দেখার সুযোগ নেই। অতীতে অনেক সাংবাদিক সমাজ ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি উদাহরণ হিসেবে দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদক মানিক মিয়ার অবদানের কথা তুলে ধরেন।
তিনি সংবাদ প্রকাশের আগে অভিযুক্ত বা সংশ্লিষ্ট বিপরীত পক্ষের বক্তব্য নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য নিয়মিত পড়াশোনা ও তথ্যভিত্তিক কাজের আহ্বান জানান।
সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।