বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফাইল ফটো
চলতি বছরের ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে।
নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও সুবিধা পাবেন। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নয়ন এবং বিভিন্ন স্তরের বেতনের বৈষম্য কমিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য।
গত ২১ মে সচিবালয়ে নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবিত কাঠামোয় উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিম্নস্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধি ও বাড়তি সুবিধার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের বেতন বৈষম্য কমাতে বিভিন্ন সুপারিশও উপস্থাপন করা হয়েছে।
নতুন বেতন কাঠামোর আওতায় সরকারি চাকরির সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এতে প্রশাসন, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যসেবাকর্মী ও বিচার বিভাগের কর্মচারীরাও থাকবেন। একই সঙ্গে স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য সমন্বিত নীতিমালা প্রণয়নের কাজও চলছে।
এদিকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ব্যবস্থায়ও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব এসেছে। বিশেষ করে কম পেনশন পাওয়া ব্যক্তিদের সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সচিব কমিটির বৈঠকে ২০ হাজার টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
আগামী ১ জুলাইয়ের মধ্যে নতুন পে স্কেল পুরোপুরি কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগগুলো দ্রুত কাজ করছে।
সংশ্লিষ্টদের আশা, নতুন এই পে স্কেল বাস্তবায়িত হলে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং সরকারি চাকরিতে বিদ্যমান বৈষম্য অনেকটাই কমে আসবে।