বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদের ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তিনি বলেন, তদন্তে যাদের দায় পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদের আনন্দের মধ্যেও আদ-দ্বীন হাসপাতালের এই মর্মান্তিক ঘটনা সবাইকে ব্যথিত করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ থাকার পর গ্যাস লিকেজের কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত না হয়।
এসময় দেশে হামের পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, সময়মতো টিকাদান কার্যক্রম পরিচালনা করতে পারায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার কাজ চলমান আছে।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আক্রান্ত রোগীদের আলাদা রাখা এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমে ঈদের পর হামের সংক্রমণ আরও কমে আসবে।