বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা সেনানিবাসে কর্মরত সেনাসদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশ নেন। সেখানে তিনি সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সঙ্গে কুশলাদি আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাসদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সফরের অংশ হিসেবে তারেক রহমান সেনা মেস প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন। পাশাপাশি তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষরও করেন।
পরে সেনাসদস্যদের সঙ্গে ঈদের প্রীতিভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। এসময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।