বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে একাধিক ঈদের জামাতের আয়োজন সম্পন্ন হয়েছে।
জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, কূটনীতিকসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন বলে জানা গেছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় মুসল্লিদের সুবিধার্থে একাধিক জামাতেরও আয়োজন করা হয়েছে।
বায়তুল মোকাররমে পাঁচ জামাত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে। মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
জাতীয় ঈদগাহে বিশেষ প্রস্তুতি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রায় ৩০ হাজার বর্গমিটার আয়তনের এ ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারী ও পুরুষ মুসল্লিদের জন্য রাখা হয়েছে পৃথক প্রবেশ ও নামাজের ব্যবস্থা।
ঈদগাহে প্রবেশের জন্য রাখা হয়েছে চারটি ফটক এবং বের হওয়ার জন্য সাতটি ফটক। এছাড়া অজুখানা, নিরাপদ খাবার পানি, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ফ্যান, আলোকসজ্জা, কার্পেট ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে।
ঢাবি ও আশপাশের জামাত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল ৭টা ৩০ মিনিট ও ৮টা ৩০ মিনিটে দুটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হল মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
গুলশান ও সংসদ এলাকায় জামাত
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।
অন্যদিকে গুলশান সেন্ট্রাল মসজিদ (আজাদ মসজিদ)-এ তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে। গুলশান সোসাইটি জামে মসজিদে সকাল ৮টায় এবং অ্যারোপ্লেন জামে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে।
নিরাপত্তা ও শৃঙ্খলায় কড়াকড়ি
ঈদ জামাতকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। মুসল্লিদের নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।