বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তি নিয়ে তাদের দলের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি। তিনি অভিযোগ করেন, এ চুক্তির দায় অন্যদের ওপর চাপানোর চেষ্টা চলছে, যদিও চুক্তিটি সম্পন্ন করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার রাজধানীতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, চুক্তি স্বাক্ষরের সময় এনসিপিকে কিছুই জানানো হয়নি। অথচ পরে বলা হচ্ছে, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, চুক্তি সম্পন্নের জন্য সরকার আরও সময় পেলেও তড়িঘড়ি করে এক মাসের মধ্যেই এটি করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে দায়িত্বে থাকা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিএনপির সমঝোতার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করেছেন বলে জনমনে আলোচনা রয়েছে। নির্বাচনের মাত্র কয়েক দিন আগে কেন এই চুক্তি সম্পন্ন করা হলো, তা নিয়েও প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির এই নেতা অভিযোগ করেন, চুক্তিটি এমনভাবে করা হয়েছে যাতে পরবর্তীতে দায় অন্তর্বর্তী সরকারের ওপর চাপানো যায়। পরে আবার বলা হচ্ছে, এটি বর্তমান সরকারের নয়, আগের সরকারের সিদ্ধান্ত যা রাজনৈতিক বিভ্রান্তি তৈরির কৌশল বলে তিনি মনে করেন।
তিনি বলেন, যদি চুক্তির কোনো অংশ দেশের স্বার্থের বিরুদ্ধে যায় তাহলে সেগুলো পুনর্বিবেচনা বা বাতিল করা উচিত। বিশ্বের বিভিন্ন দেশও প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাতিল করেছে বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ আরও বলেন, বারবার জামায়াত, এনসিপি বা অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর উচিত এ ধরনের দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসা।