বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন -ছবি : সংগৃহীত
দেশে চলমান হাম পরিস্থিতি বিবেচনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে ঈদের সময় দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যেসব হাসপাতালে হাম আক্রান্ত শিশু ভর্তি আছে সেসব হাসপাতালের জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত জনবল ঈদের সময় কর্মস্থলে উপস্থিত থাকবেন।
শনিবার সচিবালয়ে এক অনুষ্ঠানের পর স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, এ বিষয়ে ইতোমধ্যে সার্কুলার জারি করা হয়েছে। তিনি বলেন, সংক্রামক রোগ হওয়ায় হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা অব্যাহত রাখা ছাড়া কোনো বিকল্প নেই।
মন্ত্রী আরও বলেন, হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় ঈদের সময় জনসমাগম ও ভ্রমণের কারণে সংক্রমণ আরও বাড়ার ঝুঁকি থাকে। তাই আক্রান্ত শিশুদের বড় জমায়েত, ভ্রমণ বা আত্মীয়দের বাড়িতে না নেওয়ার জন্য অভিভাবকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
তিনি উল্লেখ করেন, টিকা নেওয়া থাকলেও কিছু ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি পুরোপুরি শূন্য হয় না। বিশেষ করে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ঈদের সময় হাসপাতালগুলোতে অতিরিক্ত চাপ সামলাতে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি চিকিৎসাসেবা অব্যাহত রাখতে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হবে।
হাম সংক্রমণ বাড়তে থাকায় সরকার জরুরি ভিত্তিতে চিকিৎসা ব্যবস্থায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ঈদের সময় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করাকে এখন প্রধান অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে।