বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে United Nations–এর আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক। বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা বৃদ্ধি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বাস্তবায়ন ও বিনিয়োগ সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
শনিবার ( ২৩মে) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে সমাদৃত। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও বিভিন্ন মিশনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন, যা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, শুরু থেকেই জাতিসংঘ এ ইস্যুটিকে বিশ্বসম্প্রদায়ের নজরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে দীর্ঘমেয়াদি এই সংকট এখন জাতীয় নিরাপত্তার জন্যও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ সংকট মোকাবিলায় আরও জোরালো আন্তর্জাতিক সমর্থন ও বৈশ্বিক তহবিল প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এ সময় আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বিপুলসংখ্যক শরণার্থীর দীর্ঘমেয়াদি চাপ এককভাবে বাংলাদেশের পক্ষে বহন করা কঠিন। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও দৃশ্যমান সহায়তা প্রয়োজন।
এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনে জাতিসংঘের সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে দুই পক্ষের অংশীদারত্ব আরও জোরদারের আশা ব্যক্ত করেন।
বৈঠকের শুরুতে মন্ত্রী জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে বাংলাদেশে দায়িত্ব পালনের জন্য স্বাগত জানান। অপরদিকে, আবাসিক সমন্বয়কারী নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান।