বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

অনুষ্ঠানে ব্ক্তব্য রাখছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান -ছবি : সংগৃহীত
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, দেশের ক্রান্তিকালীন মুহূর্তে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। এখন পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরছেন।
সেনাপ্রধান বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের অভিনন্দন জানান। তিনি বলেন, গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেও সেনাদের প্রদর্শিত দক্ষতা সত্যিই অনন্য।
ফায়ারিং প্রতিযোগিতা ১৬ মে থেকে ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭টি দল অংশ নেয়, যার মধ্যে ছিল বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেড। প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানার্সআপ হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও), কমান্ড্যান্ট বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি, জেনারেল অফিসার কমান্ডিং ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া, জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়াসহ সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।