বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় টেস্ট সিরিজ জয়ের পর সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার পর আইসিসির সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছে টাইগাররা।
টেস্ট ইতিহাসে এই প্রথম সপ্তম স্থানে জায়গা করে নিল বাংলাদেশ।
মিরপুর ও সিলেট দুই ভেন্যুতেই পাকিস্তানের ওপর দাপট দেখিয়েছে স্বাগতিকরা।
ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্সের ফল মিলেছে র্যাংকিংয়েও। সিরিজ শুরুর আগে বাংলাদেশ ছিল নয় নম্বরে।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর তাদের রেটিং পয়েন্ট বেড়ে যাওয়ায় দুই ধাপ উন্নতি হয়েছে। আর তাতে দুই ধাপ নিচে নেমে গেছে পাকিস্তান (অষ্টম)।
আর ওয়েস্ট ইন্ডিজের অবনতি হয়েছে ১ ধাপ।
বিশেষ করে সিলেট টেস্টে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত নিয়ন্ত্রণ দেখান। চাপের মুহূর্তে উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের দিকে টেনে নেয় স্বাগতিকরা। অন্যদিকে ব্যাটাররাও গুরুত্বপূর্ণ সময়ে ইনিংস গড়ে দলকে এগিয়ে রাখেন।
ঘরের মাঠে বড় দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলার পাশাপাশি বিদেশের মাটিতেও আগের তুলনায় আত্মবিশ্বাসী দেখা যাচ্ছে দলকে।
পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয় শুধু পরিসংখ্যানের অর্জন নয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের মানসিক শক্তিরও বড় প্রমাণ। দীর্ঘদিন ধরে টেস্ট ফরম্যাটে উন্নতির যে লক্ষ্য নিয়ে এগোচ্ছিল দল, এই র্যাংকিং তারই ইতিবাচক ইঙ্গিত।