বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন -ছবি : সংগৃহীত
দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে এবং এটি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পরও দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখা হয়েছে। জনগণ নিশ্চিন্তে জ্বালানি তেল ব্যবহার করতে পারবে।
তিনি আরও বলেন, সরকারের দৃঢ় উদ্যোগের ফলে দেশের তেল মজুত পর্যাপ্ত থাকায় সরবরাহে কোনো ঘাটতি হবে না।
সংবাদ সম্মেলনে মন্ত্রী হামের বিষয়েও বক্তব্য রাখেন। তিনি বলেন, আগের সরকারের উদাসীনতার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নিয়ে প্রয়োজনীয় হামের টিকা সংগ্রহ করেছে এবং শিগগিরই হেলথ কার্ড বিতরণের কার্যক্রম শুরু করা হবে। এরই মধ্যে ৫৩ হাজার ৯৬টি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হয়েছে।
তথ্যমন্ত্রী জানান, সরকার দেশের সমস্ত স্থানীয় সরকার নির্বাচন আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা হাতে নিয়েছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ১৬ ডিসেম্বর চালু করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
জহির উদ্দিন স্বপন নিশ্চিত করেন, দেশের জ্বালানি ও জনস্বাস্থ্য সংক্রান্ত সেবা প্রতিটি স্তরে জনগণের জন্য সহজলভ্য ও স্থিতিশীল রাখা সরকারের অগ্রাধিকার।