বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম -ছবি : সংগৃহীত
বর্ষা মৌসুম শেষের পর আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে দেশের স্থানীয় সরকার নির্বাচনের সূচনা হতে পারে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মঙ্গলবার জানান, সরকারের লক্ষ্য আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন এই পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করা।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে নির্বাচন সাধারণত উৎসবমুখর পরিবেশে হয়। বর্ষার পর শুষ্ক মৌসুমে ভোট আয়োজনের সম্ভাবনাই বেশি। তবে কোন ধরনের নির্বাচনের মাধ্যমে শুরু হবে তা এখন চূড়ান্ত হয়নি। বাজেট, নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং অর্থ বিভাগের সক্ষমতা যাচাই করে সময়সূচি নির্ধারণ করা হবে।
মীর শাহে আলম আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সবচেয়ে বড় পরিসরের। প্রায় সাড়ে চার হাজার ইউনিয়নে ভোট নেওয়ার জন্য বিপুলসংখ্যক ব্যালট পেপার ছাপা এবং অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা প্রয়োজন। শুধুমাত্র ইউনিয়ন নির্বাচনেই আনুমানিক ৫০০ থেকে ৬০০ কোটি টাকা ব্যয় হতে পারে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখার বিষয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে।
নতুন সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রম ত্বরান্বিত করতে চলতি অর্থবছরে প্রাথমিকভাবে ৩০ থেকে ৩৫ কোটি টাকা বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে বগুড়া সিটি কর্পোরেশনের জন্যও দ্রুত অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে প্রতিমন্ত্রী জানান।
সিটি কর্পোরেশন নির্বাচনের প্রসঙ্গে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ইতিমধ্যেই সংসদে সংশোধিত আইন পাস হয়েছে। নতুন আইনের আওতায় মেয়র ও কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে দলীয় প্রতীক ছাড়া, সাধারণ প্রতীকের মাধ্যমে।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোও তাদের প্রস্তুতি নিচ্ছে। যেহেতু এই নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে, তাই আমাদের দলের লোকজনও সম্পূর্ণ নিরপেক্ষভাবে অংশগ্রহণ করবে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনকে আরও স্বচ্ছ, সুষ্ঠু এবং সময়মতো সম্পন্ন করা সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।