বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমান -ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিনি বলেন, সেবা দেওয়া জনগণের প্রতি করুণা নয়, বরং সরকারের দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা। তার মতে, দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা দেশের টেকসই উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ভূমির মালিকানা পরিবর্তিত হওয়ায় জমির তথ্য রেকর্ডে রাখা এবং ভূমি কর্মকর্তাদের দায়িত্ব বৃদ্ধি পেয়েছে। মালিকানা, দলিল, খাজনা, খতিয়ান, দাগ-পরচা, নামজারি ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা জরুরি।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ ও ডিজিটাল করার ফলে জমি সংক্রান্ত দুর্ভোগ কমবে এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাবও কমানো সম্ভব হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে জমির মূল্য বাড়ায় জমি সংক্রান্ত বিরোধ, মামলা ও জটিলতাও বেড়েছে। এ পরিস্থিতিতে পরিকল্পিত ব্যবহার, সঠিক রেকর্ড সংরক্ষণ ও দক্ষ প্রশাসন অপরিহার্য।
বর্তমানে ভূমি মন্ত্রণালয় উন্নত প্রযুক্তি ব্যবহার করে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুত করছে। ডিজিটাল প্ল্যাটফর্মে সকল সেবা সরবরাহের মাধ্যমে মানুষকে অফিসে ঘোরাঘুরি ও দুর্নীতির শিকার হতে হবে না।
তিনি উল্লেখ করেন, দেশের সব জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা আয়োজনের মাধ্যমে জনগণ ডিজিটাল সেবা গ্রহণে সক্ষম হবে। এতে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ এবং ভূমি-সংক্রান্ত অভিযোগের দ্রুত সমাধান সম্ভব হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সকল আদালতে বর্তমানে ৪৭ লাখেরও বেশি মামলা বিচারাধীন, যার মধ্যে জমিজমা সংক্রান্ত মামলা সবচেয়ে বেশি। সরকার প্রধান অগ্রাধারিতে এসব মামলার দ্রুত নিষ্পত্তি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে সমঝোতা ও মধ্যস্থতার ব্যবস্থা জোরদার করছে। তিনি আলবার্ট আইনস্টাইনের উক্তি স্মরণ করিয়ে বলেন, ‘শক্তি দিয়ে শান্তি রক্ষা করা যায় না, বোঝাপড়ার মাধ্যমে এটি অর্জন সম্ভব’।
তিনি শেষ করেন, জমি কেবল সম্পদ নয়, মানুষের নিরাপত্তা, জীবিকা ও ভবিষ্যতের ভিত্তি। তাই সরকার দোরগোড়ায় নাগরিকবান্ধব সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।