বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শুরু হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় এ সভা শুরু হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে এডিপি চূড়ান্তকরণ ও অনুমোদনের বিষয়টি এজেন্ডায় রয়েছে বলে জানা গেছে।
এছাড়া ‘সংস্কার ও উন্নয়ন বিষয়ক পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা (২০২৬–২০৩০)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও সভায় আলোচনা হয়েছে।
সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। উপস্থিতদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ অন্যান্যরা।
সভায় দেশের উন্নয়ন অগ্রাধিকার, বাজেট বাস্তবায়ন কৌশল এবং মধ্যমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়েছে।