বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী -ছবি : সংগৃহীত
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের হতদরিদ্ররা এবার বেসরকারি হাসপাতালেও চিকিৎসা পাবেন এবং সেই খরচ পুরোপুরি সরকার বহন করবে। তিনি বলেন, সরকারি হাসপাতালের সীমাবদ্ধতার কারণে বেসরকারি হাসপাতালের সঙ্গে বিশেষ চুক্তি করা হচ্ছে।
চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, স্বাস্থ্যসেবা এখন নাগরিক অধিকার। দেশের প্রতিটি নাগরিক মৌলিক স্বাস্থ্যসেবা পাবেন যা দীর্ঘদিন বঞ্চিত ছিল।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি কঠিন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ইতোমধ্যেই প্রায় ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। আমরা অর্থনৈতিকভাবে ঋণাত্মক অবস্থার মোকাবিলা করছি যা বিগত সরকারদের কারণে সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, দেশের অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছর সময় লাগবে এবং তার আগে সরকারের সকল উদ্যোগই মূলত এই ক্ষতির ক্ষতিপূরণ এবং স্থিতিশীলতা আনার লক্ষ্যে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি এস এম মোর্শেদ হোসেন, অধ্যক্ষ অসীম বড়ুয়া, সহসভাপতি আবদুল মান্নান রানা, সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদসহ অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা।