বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের সেবার মান নিশ্চিত করা এবং দালালদের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি কোভিড হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রুটিন কার্যক্রমের অংশ হিসেবে প্রতি সপ্তাহেই বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করা হচ্ছে। এতে করে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, রোগীদের সেবার মান উন্নয়ন এবং দালালদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে হামের চেয়ে নিউমোনিয়ার প্রকোপ বেশি দেখা যাচ্ছে। হামের সংক্রমণ ও মৃত্যুহার কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য দ্রুত টিকাদান কার্যক্রমও চলছে, যদিও এর পূর্ণ সুফল পেতে কিছুটা সময় লাগবে।
পরিস্থিতির অবনতি হলে বিশেষায়িত হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রয়োজন অনুযায়ী হাসপাতালগুলোতে যন্ত্রপাতি সরবরাহ করা হবে এবং যেসব প্রতিষ্ঠানে ভেন্টিলেটরের সংকট রয়েছে, সেখানে তা দ্রুত সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে।