বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। এতে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে এবং প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (১৫ মে) ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে একতরফাভাবে পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি অনুযায়ী, এতে ওই অঞ্চলে পানির সংকট দেখা দিয়েছে এবং পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন ও কনভেনশন উপেক্ষা করে অভিন্ন নদীগুলোতে একের পর এক বাঁধ নির্মাণ ও পানি প্রত্যাহার বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ফারাক্কা দিবসের তাৎপর্য তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লংমার্চ অনুষ্ঠিত হয়। সেই আন্দোলন পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে জনগণকে উদ্বুদ্ধ করেছিল বলে তিনি উল্লেখ করেন।