বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং বাকি আটজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
শুক্রবার (১৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, হামে শনাক্ত হয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন করে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের, তিনজন চট্টগ্রাম বিভাগের এবং একজন করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১১ জন শিশু হাম আক্রান্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ১৯২ জন শিশু হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়, যাদের মধ্যে ১ হাজার ১৬ জনকে ভর্তি করা হয়েছে।
সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগের হাসপাতালে মোট ৪২২ জন। আর সবচেয়ে কম ভর্তি হয়েছে রংপুর বিভাগে, মাত্র ৭ জন।
এছাড়া ১৫ মার্চ থেকে চলতি সময়ে হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৫৫ হাজার ৬১১ জন শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৪২১ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ হাজার ১৭৬ জন শিশু, যাদের মধ্যে ৩৬ হাজার ৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান ও নজরদারি আরও জোরদার করা জরুরি।