বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ঈদুল আজহা উপলক্ষে দেশের সব কারখানায় শ্রমিকদের বোনাস পরিশোধ আগামী ২১ মে’র মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পাশাপাশি তিনি মাসিক বেতনও নির্ধারিত সময়ে প্রদানের ব্যবস্থা করতে মালিকপক্ষকে নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৫তম সভা এবং তৈরি পোশাক খাতভিত্তিক ২৪তম ত্রিপক্ষীয় বৈঠকে এই ঘোষণা দেন মন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার।
সভায় শ্রমিক নেতারা বলেন, বেতন ও বোনাস সময়মতো দিলে কারখানাগুলিতে শ্রমিক অসন্তোষ বা কোনো আন্দোলনের আশঙ্কা থাকবে না। তবে যেসব প্রতিষ্ঠানে বকেয়া বেতন রয়েছে, সেসব ক্ষেত্রে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেন তারা।
শ্রমিকদের নিরাপদ ও সুষ্ঠুভাবে ঈদযাত্রা নিশ্চিত করতে মন্ত্রী জানান, বিশেষ বাস, ট্রেন ও লঞ্চের ব্যবস্থা করা হবে। যানজট কমাতে ধাপে ধাপে কারখানায় ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে শহর ও শিল্পাঞ্চলে সমন্বয় বজায় থাকে।
মন্ত্রী আরও বলেন, বেতন-বোনাস পরিশোধ এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ঈদে শ্রমিকদের যাতায়াত সুবিধা দিতে বিভিন্ন রুটে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০ শতাংশ পর্যন্ত কমানো হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত থাকবে। সভায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মালিক ও শ্রমিক প্রতিনিধিরা।