বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ভোট দেওয়ার জন্য লাইনে ভোটাররা। ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন ঘিরে ভোটগ্রহণের শেষ ধাপ চলছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দুই দিনব্যাপী এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।
দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এদিকে, নির্বাচনের প্রথম দিনেই ভোটের সুষ্ঠুতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াত ও এনসিপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা। তবে বিএনপি সমর্থিত আইনজীবীরা দাবি করেছেন, ভোটগ্রহণ সম্পূর্ণ নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্তভাবে অনুষ্ঠিত হচ্ছে।
এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত ‘নীল প্যানেল’, জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ এবং এনসিপি সমর্থিত ‘লাল-সবুজ প্যানেল’ প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে এবার আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল নির্বাচনে অংশ নেয়নি।
বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, নির্বাচন অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কোনো রাজনৈতিক প্রভাব নেই।
অন্যদিকে জামায়াত সমর্থিত অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এই নির্বাচনের মাধ্যমে আইনজীবীদের সমস্যা সমাধানসহ সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থাপনা আরও সুন্দরভাবে পরিচালিত হবে।
কার্যকরী কমিটির সভাপতি ও সম্পাদকসহ মোট ১৪টি পদের বিপরীতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯৭ জন।