বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সদর ও ফতুল্লা এলাকায় শিশু রিয়া গোপসহ ১০ জনকে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে মামলার বিচার কার্যক্রম শুরু হলো।
বুধবার (১৩ মে) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামিদের অনুপস্থিতিতে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে পলাতক সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় পৃথক ঘটনায় ১০ জন নিহত হন। এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
মামলায় শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, আন্দোলন চলাকালে তারা অস্ত্রধারী অবস্থায় গুলি ও দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালান, এতে বহু মানুষ আহত হন।
প্রসিকিউশন আরও জানায়, ঘটনার সময় শামীম ওসমান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ রাখতেন। এ সংক্রান্ত কল রেকর্ড ও সিডিআর ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।
এছাড়া অভিযোগে বলা হয়, অভিযুক্তরা নারায়ণগঞ্জে একাধিক স্থানে হামলা ও হত্যাকাণ্ড চালায়, যা পরবর্তীতে ফতুল্লা থেকে সিদ্ধিরগঞ্জ ও চিটাগাং রোড পর্যন্ত বিস্তৃত হয়।
মামলায় আগামী ১০ জুন রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।