বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের টিকা নিয়ে কারা অব্যবস্থাপনা করেছে তা খুঁজে বের করার আগে শিশুদের জীবন রক্ষা করাই এখন সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, দোষীদের খোঁজার আগে শিশুদের বাঁচানো জরুরি। আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে, আমরা সেই চেষ্টাই করছি।
বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে চীনা প্রতিষ্ঠান Sinovac Foundation–এর পক্ষ থেকে পোলিও ভ্যাকসিন গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে হামের সংক্রমণ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং বেশিরভাগ জেলাতেই টিকাদান কার্যক্রম শেষ হয়েছে। যেসব শিশু এখনও টিকার বাইরে রয়েছে, তাদের খুঁজে খুঁজে টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আগামী জুন মাসের মধ্যে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে। বর্তমানে কিছু ঘাটতি থাকলেও জুনের মধ্যে পর্যাপ্ত ভিটামিন ‘এ’ দেশে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সরকারকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান দেয় সিনোভ্যাক ফাউন্ডেশন। মন্ত্রী জানান, দেশে বর্তমানে পর্যাপ্ত পোলিও টিকা রয়েছে এবং নিয়মিত টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।
হামের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, অনেক ক্ষেত্রে হাম থেকে নিউমোনিয়া দেখা দিচ্ছে এবং গুরুতর রোগীদের ভেন্টিলেশন প্রয়োজন হচ্ছে। সরকার পর্যাপ্ত আইসোলেশন, আইসিইউ ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করেছে বলেও জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, সংকট কাটিয়ে ওঠার পর টিকা ব্যবস্থাপনায় কারও গাফিলতি বা ভুল থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।