বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান -ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশে হামের সংক্রমণ ও টিকার ঘাটতির পেছনে কারণ অনুসন্ধানের জন্য দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তথ্য উপদেষ্টা জানান, হামের কারণে ইতিমধ্যেই চার শতাধিক শিশু মারা গেছে, যা গভীর উদ্বেগের বিষয়। তিনি বলেন, এই সংকটের পেছনে কোন ধরনের অবহেলা ছিল কি না, টিকা প্রদান প্রক্রিয়ায় কি ঘাটতি ছিল এসব বিষয় বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে।

ডা. জাহেদ উর রহমান আরও উল্লেখ করেন, যদি তদন্তে কেউ দায়িত্বজ্ঞানহীনতা বা অবহেলার জন্য দোষী প্রমাণিত হয়, তবে যথাযথ শাস্তি প্রদান করা হবে। পাশাপাশি হামের চিকিৎসা ও টিকা প্রদানের সুবিধা আরও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
তিনি আরও নিশ্চিত করেন, দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং চাহিদার তুলনায় কোনো সংকট নেই।
তদন্ত কমিটির কাজ হবে হামের সংক্রমণ, টিকার ঘাটতি এবং চিকিৎসা ব্যবস্থার ত্রুটি চিহ্নিত করা যাতে ভবিষ্যতে এই ধরনের সংকট রোধ করা যায়।