বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুইটি জঙ্গিবিরোধী ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) একীভূত করে নতুন একটি ইউনিট গঠন করা হচ্ছে। নতুন এই ইউনিটের নাম রাখা হয়েছে স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)। এর প্রধান হবেন একজন অতিরিক্ত আইজিপি।
পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, পুরনো দুটি ইউনিটের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মানবাধিকার লঙ্ঘন, গোপন বন্দিশালা, অবৈধ আটক এবং বিতর্কিত কার্যক্রমের অভিযোগ উঠেছে। এসব কারণে বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, একই ধরনের কাজ সম্পাদন করা এই দুটি ইউনিটকে একীভূত করা হবে।
নতুন ইউনিটে দুই ইউনিটের জনবল একীভূত হবে এবং অর্গানোগ্রামও সমন্বিত করা হয়েছে। নতুন কার্যালয় হিসেবে মিন্টো রোডের সিটিটিসি ভবন এবং আগারগাঁওয়ের নবনির্মিত ভবন ব্যবহারের প্রস্তাব রয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, উভয় ইউনিটের কাজের ধরন একই, তাই একীভূত করা যৌক্তিক। নতুন ইউনিটে অতিরিক্ত কোনো পদ সৃষ্টি হবে না।
উল্লেখ্য, সিটিটিসি ২০১৬ সালে এবং এটিইউ ২০১৭ সালে গঠিত হয়। উভয় ইউনিটের কাজের মধ্যে সোয়াট অভিযান, সাইবার ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইম, ইন্টেলিজেন্স, বোম্ব ডিসপোজাল এবং কে-নাইন টিম অন্তর্ভুক্ত ছিল। তবে গুলশানের হোলি আর্টিজান হামলার পর পরিচালিত কিছু অভিযান মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিতর্কিত হয়েছে।
পুলিশের সূত্র জানায়, বর্তমান সরকার মনে করছে, সিটিসিটি ও এটিইউ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জঙ্গিবাদ দমনের নামে অনেক বিতর্কিত কর্মকাণ্ড করেছে। ইউনিট দুটির অনেক দুর্নাম রয়েছে। তাই এই দুটি ইউনিট একীভূত করে নতুন ইউনিট করা হচ্ছে। সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও জঙ্গিবাদ শব্দসংশ্লিষ্ট নামের কোনো ইউনিট পুলিশে থাকবে না।
মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, এসব ইউনিট হন্তক হিসেবে গড়ে উঠেছিল। তাদের অপরাধে জড়িত সদস্যদের বিচারের আওতায় আনাই উচিত। নতুন বিশেষ ইউনিটের প্রয়োজন নেই; পুলিশকে দক্ষ করা যথেষ্ট।