বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ রাজনৈতিক পরিচয় দেখিয়ে ছাড় পাবে না। অপরাধীরা তাদের অপরাধের কারণে বিচার পাবেন, পরিচয়ের কারণে নয়।
সোমবার (১১ মে) জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়া শুধুই স্লোগান নয় এটি বাস্তবায়নের আকাঙ্খা সরকারের।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার পুলিশ বাহিনীকে এমনভাবে গড়ে তুলতে চায় যা সত্যিই জনবান্ধব হবে। তিনি উল্লেখ করেন, পুলিশ প্রশাসন হলো সরকারের আয়না। তাই দুর্নীতি বা সন্ত্রাসের ঘটনার বিচার রাজনৈতিক পরিচয় দেখিয়ে নয় ব্যক্তি হিসেবে বিবেচনা করা হবে।
তারেক রহমান পুলিশ সদস্যদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এছাড়া সবাইকে সতর্ক থাকতে হবে যেন কেউ সাম্প্রদায়িক বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে।
প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার স্থায়ী নয় ঠিক তেমনি প্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়। এটি অতীতে প্রমাণিত হয়েছে এবং বিশ্বের অন্যান্য দেশেও একই নিয়ম প্রযোজ্য।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে কাজ করলে সমৃদ্ধ ও নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার পথে দেশ এগিয়ে যাবে। পুলিশের সদস্যদের বহুমুখী দক্ষতা থাকা জরুরি এবং যে কোনো পদে দায়িত্ব পালন করার মানসিকতা প্রয়োজন। পেশাদারিত্বের সঙ্গে কোনো ছাড় দেওয়া উচিত নয়।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সরকার পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে সততা, দক্ষতা ও যোগ্যতাকেই প্রধান মানদণ্ড হিসেবে রাখবে। জনগণ সরকারের কর্মকাণ্ড মূল্যায়ন করার ক্ষেত্রে পুলিশ বাহিনীর ভূমিকার ওপর নির্ভর করবে। তাই পুলিশ সদস্যদের মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। সততা, মেধা ও দক্ষতাই হবে পুলিশ বাহিনীর নিয়োগ, বদলি কিংবা পদোন্নতির মূলনীতি। জনগণ কীভাবে সরকারকে দেখে বা মূল্যায়ন করে তা অনেকটাই নির্ভর করে পুলিশের ভূমিকার ওপর। তাই বাহিনীর সদস্যদের মানবিকতার গুণগুলো রপ্ত করতে হবে।
তারেক রহমান আরও উল্লেখ করেন, বর্তমান সরকার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।