বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
দেশের নৌপথে নিরাপদ যাত্রা ও যাত্রীদের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে আজ থেকে শুরু হলো ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’। এই সপ্তাহব্যাপী অভিযান চলবে আগামী ১৬ মে পর্যন্ত। এ বছরের প্রতিপাদ্য ধারা নির্ধারণ করা হয়েছে ‘বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা’।
নৌপরিবহন অধিদপ্তরের আয়োজনে দেশের বিভিন্ন নৌবন্দর, লঞ্চঘাট এবং গুরুত্বপূর্ণ নৌপথে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি, লিফলেট বিতরণ, যাত্রীদের নিরাপত্তা নির্দেশনা প্রদান, অতিরিক্ত যাত্রী বহন রোধ এবং লাইফ জ্যাকেট ব্যবহার নিশ্চিতকরণ।
উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানীর রমনায় ৩৬ ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত লেডিস ক্লাবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
নৌপরিবহন অধিদপ্তর জানিয়েছে, নদীমাতৃক বাংলাদেশে নৌপথ যোগাযোগের গুরুত্ব অপরিসীম। প্রতি বছর নৌদুর্ঘটনায় বহু মানুষ এবং সম্পদের ক্ষতি হয়। তাই নৌ নিরাপত্তা সপ্তাহের মূল লক্ষ্য হলো নৌযান মালিক, চালক এবং সাধারণ যাত্রীদের মধ্যে নিরাপদ নৌযাত্রা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করা।
এছাড়া নৌপথে চলাচলকারী লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলারগুলোকে আবহাওয়ার নির্দেশনা মেনে চলার পাশাপাশি নিরাপত্তা বিধি অনুসরণের জন্য উদ্বুদ্ধ করা হবে। বর্ষা মৌসুমকে সামনে রেখে বিশেষভাবে ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ রাখা, দক্ষ চালক নিয়োগ, যাত্রী ধারণক্ষমতা মেনে চলা এবং জরুরি উদ্ধার সরঞ্জাম নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে।
সপ্তাহব্যাপী কর্মসূচিতে নৌযান মালিক, মাঝি, শ্রমিক, যাত্রী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি অংশ নেবেন। নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা আশা করছেন, নৌ নিরাপত্তা সপ্তাহ সফলভাবে বাস্তবায়ন হলে যাত্রীসেবা উন্নত হবে এবং নৌপথে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে নৌপরিবহন অধিদপ্তর সকলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে।