বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৬’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের পুলিশ যেন কোনো ফ্যাসিবাদী বা স্বৈরশাসক শক্তির হাতিয়ার হয়ে জনগণ ও দেশের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার না হয়। এজন্য তিনি পুলিশ সদস্যদের নতুনভাবে শপথ নেওয়ার আহ্বান জানান।
রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৬’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বক্তৃতার শুরুতেই ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে রাজারবাগে হানাদার বাহিনীর ‘অপারেশন সার্চলাইট’-এর সময় শহীদ হওয়া পুলিশ সদস্যদের স্মরণ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, শুধু স্মরণ করলেই দায়িত্ব শেষ হয় না। যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, তাদের ত্যাগকে রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। স্বাধীনতার মাটিতে দাঁড়িয়ে তিনি সকল পুলিশ সদস্যকে দেশের জন্য অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী ১৯৭১ সালের উত্তাল মার্চের প্রেক্ষাপট তুলে ধরে উল্লেখ করেন, চট্টগ্রামে মেজর জিয়ার নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন চলাকালীন ঢাকায় রাজারবাগ পুলিশের একত্রিত রাখা ও তার পেছনের রাজনৈতিক কৌশল গবেষণার বিষয় হতে পারে।
তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। বর্তমানে জনগণের নির্বাচনে গঠিত সরকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট।
তিনি পুলিশের ভূমিকার গুরুত্বে জোর দিয়ে বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করা পুলিশের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনাদের সর্বোচ্চ চেষ্টা ও সামর্থ্য দিয়ে জনগণের জানমাল সুরক্ষিত রাখতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে, বিশেষ করে নারী পুলিশ সদস্যদের সাহসিকতা ও মানবিক আচরণের কথা উল্লেখ করে তিনি দেশের জনগণকেও একই মানবিক আচরণের আশা জানান।
শেষে তিনি প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ ও র্যাব সদস্যদের ধন্যবাদ জানিয়ে ‘বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৬’-এর সাফল্য কামনা করেন এবং বলেন, অনুষ্ঠানটি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।